২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক সমস্যা নিয়ে কথা বলতে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশী শ্রমিকদের সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য কুয়েত যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী শ্রমিকদের সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য কুয়েত যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর উপদেষ্টা কুয়েতে অবস্থান করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পাবে। পররাষ্ট্র উপদেষ্টা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়েত সফরে আমি স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে কথা বলবো। সেদেশের আইন মেনে চলার জন্য তাদের অনুরোধ করবো আমি।" মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে গত জুলাই মাসে কুয়েতে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক ধর্মঘট ও সহিংস বিক্ষোভ করে। এর পরিপ্রেক্ষিতে আইনভঙ্গের অভিযোগে কুয়েত সরকার এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ১২৯ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জেকে/এসকে/১৯০৯ঘ.