২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নৈশ প্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চার বছর আগে নগরীতে একজন নৈশ প্রহরীকে হত্যা দায়ে বাপ্পী দে নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছর আগে নগরীতে একজন নৈশ প্রহরীকে হত্যা দায়ে বাপ্পী দে নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন। এ সময় আসামি বাপ্পী আদালতে উপস্থিত ছিলেন। বাপ্পী নগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। ২০০৪ সালের ১৮ এপ্রিল ভোর রাত চারটার দিকে মৌলভীপাড়া এলাকার নৈশ প্রহরী আবদুস সবুর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সন্ত্রাসী বাপ্পী দেকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে বাপ্পী তাকে ছুরিকাহত করে মারাত্মক জখম করে। সবুরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডবলমুরিং থানা পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে। খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সরকারি কৌসুলি আহমদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ২৩ ফেব্র"য়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামি বাপ্পী দে'র স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৯৩৯ ঘ.