২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনের বৈধতা নিয়ে করা রিটের শুনানি মঙ্গলবার

সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) প্রতিষ্ঠার বৈধতাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) প্রতিষ্ঠার বৈধতাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে এ রিট আবেদন করা হয়। আদালত মঙ্গলবার এর শুনানির দিন নির্ধারণ করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, উন্নয়ন বিকল্প নিরীক্ষা গবেষণা'র (উবিনিগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি এবং অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান যৌথভাবে রিটটি দায়ের করেছেন। যে অধ্যাদেশ বলে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করা হয়েছে, তা সংবিধান পরিপন্থী দাবি করে রিট আবেদনে ওই অধ্যাদেশ বাতিল ঘোষণায় আদালতের কাছে আদেশ চাওয়া হয়েছে। এছাড়া ট্রুথ কমিশনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চেয়েছেন রিটকারীরা। রিটে রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ট্রুথ কমিশনের চেয়ারম্যানকে প্রতিপক্ষ করা হয়েছে। আদালতে আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট পরিচালনাকারী অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ সোমবার রিটটির শুনানির আবেদন জানালে আদালত মঙ্গলবার দুপুর ২টায় সময় নির্ধারণ করে দেন।" গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ' জারি করেন। এই অধ্যাদেশের আওতায় প্রতিষ্ঠা করা হয় পাঁচ মাস মেয়াদি 'সত্য ও জবাবদিহিতা কমিশন'; যা ট্রুথ কমিশন হিসাবেই পরিচিতি পায়। দুর্নীতির মামলায় অনধিক দুই বছর বছর সাজাপ্রাপ্ত কেউ সত্য ও জবাবদিহিতা কমিশনে আবেদন করে সাজা মওকুফ পেতে পারবেন। রিট আবেদনে বলা হয়, "ট্রুথ কমিশন অধ্যাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য কলামে দুর্নীতি সংক্রান্ত অপরাধের বিচার নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এই অধ্যাদেশ প্রণয়নের কথা বলা হয়েছে। এই বিধান সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ আদালত ছাড়া ফৌজদারি অপরাধের বিচার ও সাজা দেওয়ার ক্ষমতা অন্য কোনও কর্তৃপক্ষের নেই।" আবেদনে আরও বলা হয়, "অধ্যাদেশে ট্রুথ কমিশনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে এই অধ্যাদেশে মানুষের সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য অধিকার ক্ষুণ