২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি

মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তার পাশাপাশি পুলিশ প্রশাসনেও রদবদল শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে উপ মহা পরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের ৩১ কর্মকর্তাকে সোমবার বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তার পাশাপাশি পুলিশ প্রশাসনেও রদবদল শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে উপ মহা পরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পর্যায়ের ৩১ কর্মকর্তাকে সোমবার বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পুলিশে বদলির আদেশ দেয়। হাইওয়ে পুলিশের ডিআইজি মো. সাদিকুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এপিবিএনের ডিআইজি নাজমুল হককে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং সিএমপি কমিশনার আকবর আলীকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পরিদর্শক (এআইজি) আব্দুল জলিল মণ্ডলকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএস) নওশের আলীকে ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সুপারদের (এসপি) মধ্যে চুয়াডাঙ্গার মফিজ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার আতাউল কিবরিয়া ও সাতক্ষীরার মির্জা আব্দুল্লাহ হেল বাকীকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) করা হয়েছে। গোপালগঞ্জের এসপি মাহমুদুর রহমানকে সিএমপির ডিসি, চাঁদপুরের ওবায়দুর রহমান খানকে ঢাকা সিআইডি'র এসএস, বাগেরহাটের এ কে এম শহীদুর রহমানকে সিএমপি'র ডিসি, দিনাজপুরের মোস্তফা কামালকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি, রংপুরের হাসিব আজিজকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং কিশোরগঞ্জের মিজানুর রহমানকে ঢাকা সিআইডির এসএস হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপি'র ডিসি আবদুল্লাহ আল মাহমুদকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ডিসি, ডিএমপি'র বিশেষ শাখার (এসবি) এসএস নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পুলিশ স্টাফ কলেজের এসপি মোশাররফ হোসেনকে ঢাকা এসবি'র এসএস এবং সিএমপি'র ডিসি মোস্তফা কামালকে ঢাকা নবম এপিবিএন এর অধিনায়ক করা হয়েছে। পটুয়াখালীর এসপি আবু কালাম সিদ্দিককে দিনাজপুুরে, মৌলভীবাজারের ফারুক আহমেদকে কিশোরগঞ্জে, নীলফামারীর আব্দুল কুদ্দুস আমিনকে গোপালগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে। আরএমপি'র ডিসি মাহবুবুর রহমানকে কুড়িগ্রামে, কেএমপি'র ডিসি লুৎফর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ায়, ডিএমপি'র ডিসি মোরশেদ আলমকে চুয়াডাঙ্গা, সিএমপি'র ডিসি মোহাম্মদ আবু সুফিয়ানকে সাতক্ষীরা, সিএমপির ডিসি মোরশেদুল আলম খানকে নেত্রকোনা, ডিএমপি'র ডিসি আওলাদ আলী ফকিরকে বাগেরহাটে, সিআইডি রাজশাহী অঞ্চলের এসএস কৃষ্ণপদ রায়কে চাঁদপুরে, ঢাকা এসবি'র এসএস মনিরুল ইসলামকে নীলফামারী এবং হাইওয়ে পশ্চিম অঞ্চলের (বগুড়া) এসপি মাহফুজুল ইসলামকে রংপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া গত ৩০ এপ্রিল ঢাকা সিআইডি'র এসএস নাজমুল করিম খানকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। নির্বাচন সামনে রেখে সরকার গত বৃহস্পতিবার মাঠ প্রশাসনে রদবদল শুরু করে। এর অংশ হিসেবে রোববার পর্যন্ত বিভাগীয় কমিশনারের একটি পদে, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের একটি পদে, জেলা প্রশাসকের ৪০টি পদে, অতিরিক্ত জেলা প্রশাসকের সাতটি পদে এবং ইউএনও'র ২১৩টি পদে রদবদল আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/জেকে/জিএনএ/১৭৫৪ ঘ.