২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গণপিটুনিতে কথিত ডাকাত নিহত

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলিয়া গ্রামে সোমবার সকালে গণপিটুনিতে আমজাদ বিশ্বাস (৩৫) নামে কথিত এক ডাকাত নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঝিনাইদহ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলিয়া গ্রামে সোমবার সকালে গণপিটুনিতে আমজাদ বিশ্বাস (৩৫) নামে কথিত এক ডাকাত নিহত হয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আমজাদের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা আছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর বাড়ি ফিরলে গ্রামবাসী সোমবার সকাল ৮টার দিকে তাকে ধরে এনে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.