২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুকুর থেকে দুটি লাশ উদ্ধার

শৈলকুপা ও সদর উপজেলায় রোববার ডোবা ও পুকুর থেকে পুলিশ দু'জনের লাশ উদ্ধার করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, কাশিনাথপুর গ্রামের একটি ডোবা থেকে আয়েশা বেগম (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঝিনাইদহ, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৈলকুপা ও সদর উপজেলায় রোববার ডোবা ও পুকুর থেকে পুলিশ দু'জনের লাশ উদ্ধার করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, কাশিনাথপুর গ্রামের একটি ডোবা থেকে আয়েশা বেগম (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। আয়েশার বাবা হোসেন আলী বলেন, "বৃহস্পতিবার রাতে খাওয়ার পর সে ঘরে ঘুমিয়েছিল। সকালে উঠে তাকে আর পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান মেলেনি।" তিনি জানান, আয়েশার দুইবার বিয়ে হয়েছিল। কিন্তু দুইবারই বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। বিভিন্ন আসরে কবিগানও গাইতেন আয়েশা। লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। শৈলকুপা থানায় মামলা হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, সদর উপজেলার বিষয়খালী গ্রামের একটি পুকুর থেকে পুলিশ সিরাজ লাখুরিয়া (৪২) নামের একজনের লাশ উদ্ধার করেছে। পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে সিরাজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাকে গলায় ফাঁশ দিয়ে হত্যা করা হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.