গোপালগঞ্জ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুর থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল পাচারকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ব্যাপারে মকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃতরা- হলেন- চালের ডিলার মিলু মিয়ার ছোট ভাই দুলু মিয়া (২৫) ও রাজু সরদার (৩৫)।
ইউএনও রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাল নিয়ে যাওযার সমময় রাস্তা থেকে রাজু সরদারকে আটক করা হয়। তার কাছে ৫১ কেজি চাল পাওয়া যায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের কাছে মিলু মিয়ার দোকান থেকে তার ভাই দিলু মিয়াকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24