২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে আবারও পাহাড় ধস

চট্টগ্রাম নগরীতে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত সুউচ্চ বাটালি হিলের চূড়ার একাংশ শনিবার বিকেলে ধসে পড়েছে। এতে পাদদেশে কয়েকটি ঝূপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত সুউচ্চ বাটালি হিলের চূড়ার একাংশ শনিবার বিকেলে ধসে পড়েছে। এতে পাদদেশে কয়েকটি ঝূপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গত সোমবার ভোরে বাটালি হিলের কাছে মতিঝর্ণা এলাকায় 'টাঙ্কির পাহাড়' ধসে ১১ জন মারা গিয়েছিলেন। গতবছরও চট্টগ্রামে পাহাড় ধসে শতাধিক মানুষ নিহত হয়েছিল। স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে ৪টার দিকে খূলশী থানাধীন বাটালি হিলের উপরিভাগের একটি অংশ ধসে পড়েছে। এতে চাপা পড়েছে কয়েকটি ঝুপড়ি ঘর। তবে পাহাড়ের ঢালে গড়ে ওঠা বস্তির লোকজনকে আগেভাগে সরিয়ে নেওয়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।" মহানগরীর সবচেয়ে উঁচু এ পাহাড়ের শীর্ষে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক 'বিজয় স্তম্ভ'। পাহাড় শীর্ষে ধস নামলেও বিজয় স্তম্ভটি অক্ষত রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর মনি জানান, চট্টগ্রামে শুক্রবার মধ্যরাতের ভূমিকম্পের কারণে বাটালি হিলের চূড়ায় ধস ঘটে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/এমএইচবি/১৯১৭ ঘ.