২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান আমিন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলম ওরফে আলম ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলম ওরফে আলম ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৬টার দিকে সাতকানিয়ার খাগরিয়া গ্রামের বাড়ি থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম নিহত হওয়ার পর থেকেই নুরুল আলম পলাতক ছিলেন। ২০০৮ সালের ১১ আগস্ট চট্টগ্রামের একটি আদালত এ মামলার রায়ে নুরুল আলমসহ সাত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। অপর আসামিরা কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/১৮৩১ ঘ.