সুনামগঞ্জ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, শুধু রাজস্ব প্রাপ্তি নয়, মৎস্য সম্পদ উন্নয়নই জলমহাল ইজারা দেওয়ার মূল লক্ষ্য।
মৎস্য সম্পদ উন্নয়ন অভিযান ২০০৮ উদ্বোধন করতে সুনামগঞ্জ যাওয়া প্রধান উপদেষ্টা শনিবার সকালে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের অঙ্গীকারও এসময় পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদের উন্নতি হলে পর্যাপ্ত আমিষ ও পুষ্টির যোগান আসবে। জলমহালের উন্নয়নের ব্যাপারে সরকারি পরিকল্পনা অনেক দূর এগিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, অভিজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই পরিকল্পনা চুড়ান্ত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, "সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ যাতে সুষ্ঠুভাবে শেষ হয় এবং অকাল বন্যার হাত থেকে রক্ষা পায় সে জন্য প্রতি বছরের ডিসেম্বরের মধ্যেই দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চিন্তা ভাবনা চলছে।"
নির্বাচনের প্রসঙ্গে ফখরুদ্দীন আহমেদ বলেন, "সরকারের দায়িত্ব ভোটার যাতে নির্ভয়ে নির্বিঘে
bdnews24