২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘরের জন্য প্রায় চার কোটি টাকার জাপানি সহায়তা

জাতীয় জাদুঘরের অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থার উন্নয়নে তিন কোটি ৮৮ লাখ টাকার সহায়তা দেবে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জাদুঘরের অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থার উন্নয়নে তিন কোটি ৮৮ লাখ টাকার সহায়তা দেবে জাপান। বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত মাসায়উকি ইনো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম ভূঁইয়ার মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়। জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চুক্তি অনুযায়ী জাতীয় জাদুঘরের জন্য 'ভিডিও শুটিং সিস্টেম', 'স্টুডিও এডিটিং সিস্টেম', 'প্রজেকশন সিস্টেম', সাউন্ড অ্যান্ড লাইটিং সিস্টেমসহ বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি সরবরাহ করবে জাপান। 'ঐতিহাসিক স্থান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের সুবিধার্থে' এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২১৫৮ ঘ.