চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাট্যকার, পরিচালক ও অভিনেতা আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর খবর শোনার পরপরই কয়েকজন সংস্কৃতি কর্মী নানা সময়ে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং নাট্য আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মনে করেন মামুনের মৃত্যুতে দেশের নাটাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে দশ বছর আগে 'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম' শীর্ষক দশ পর্বের একটি টেলি সিরিয়াল নির্মাণ করেন মামুন। নানা জটিলতার কারণে তা এখনও প্রচার হয়নি। চট্টগ্রামের নাট্যকর্মীরা এই টেলি সিরিয়ালটি অবিলম্বে প্রচারের দাবি জানান।
নাট্যকার ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী বলেন, অ"াব্দুল্লাহ আল মামুনের মৃত্যু বড় অসময়ে হয়েছে। তার মৃত্যু থিয়েটার আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।"
তিনি বলেন, "স্বাধীনতা উত্তর বাংলাদেশে নতুন ধারার নাটক নির্মাতাদের মধ্যে আবদুল্লাহ আল মামুন ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তিনি তাঁর নাটক রচনা ও নির্দেশনার মধ্য দিয়ে অন্ধকারের শক্তি ও মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।"
টেলি সিরিয়াল নির্মাণে মামুনের সঙ্গে কাজ করার স্মৃতি স্মরণ করে প্রদীপ বলেন, "তিনি যে কোন কাজ করতেন খুব যতে
bdnews24