২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির তিনদিন পর হাসপাতাল ছাড়ছেন নাসিম

জামিনে মুক্তির তিনদিন পর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়ছেন। মস্তিষ্কে রক্তঃক্ষরণে আক্রান্ত নাসিম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 08:41 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তির তিনদিন পর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়ছেন। মস্তিষ্কে রক্তঃক্ষরণে আক্রান্ত নাসিম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ল্যাবএইড হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়ক মেযবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পর মোহাম্মদ নাসিম বাসায় ফিরে যাবেন।" তবে তাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে পরিবারের পরিকল্পনা সম্পর্কে জানা যায়নি। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দেয়। ১৮ মাস ১১ দিন কারাভোগের পর গত ১৬ আগস্ট দুপুরে তিনি মুক্তি পান। ২০০৭ এর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৪ ফেব্রয়ারি নাসিম গ্রেপ্তার হন। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/জিএনএ/১৪৩০ ঘ.