লালমনিরহাট, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বুদার বাশেরতল এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমন (১৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্য বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মতিউর মারা যায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক আবদুল সোবাহান।
মতিউরের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী উপজেলার নায়েকেরহাট সরকারপাড়ায়। তার বাবার নাম সাইদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১২৪৫ ঘ.
bdnews24