২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই মাইক্রোবাস আরোহী নিহত

শহরতলীর সাবগ্রাম এলাকার আকাশতারা রেল ক্রসিংয়ে শুক্রবার রাতে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ ও অনু নামে দুই মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আব্দুল আজিজের বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দি এবং অনুর বাড়ি সদর উপজেলার আতাপাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বগুড়া, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরতলীর সাবগ্রাম এলাকার আকাশতারা রেল ক্রসিংয়ে শুক্রবার রাতে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ ও অনু নামে দুই মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আব্দুল আজিজের বাড়ি বগুড়ার সাড়িয়াকান্দি এবং অনুর বাড়ি সদর উপজেলার আতাপাড়ায়। আহতরা হলেন- শহরের বাদুরতলা এলাকার মাকসুদুল আল খোকন ও আটাপাড়ার লাইজু। তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই মাইাক্রোবাসের আরোহী। সদর থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ট্রেন পদ্মরাগ সন্ধ্যা ৭টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি প্রায় সোয়া কিলোমিটার পথ মাইক্রোবাসটিকে ঠেলে নিয়ে যাওয়ার পর সেটি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুল আজিজ ও অনু ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবসের বাকি দুই আরোহী খোকন ও লাইজুকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১০ ঘ.