২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি চেয়ে সারাদেশে শোক দিবস পালিত

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানানোর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার সারাদেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানানোর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার সারাদেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো কাঙ্গালী ভোজের আয়োজন করেছে। আমাদের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তৃাতায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ইতিহাসের নিষ্ঠুরতম এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, "বাঙালী জাতীর জন্য আজ এক শোকাবহ দিন। রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম এ হত্যাকাণ্ডের বিচার হওয়া অতি জরুরি।" সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত করা হয় এবং নেতা কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর আওয়ামী লীগের নেতা কর্মীরা শোক শোভাযাত্রা করার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, নঈম উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নও পৃথক আলোচনা সভার আয়োজন করে। রাজশাহী: ভোর সাড়ে ৬টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ শহরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। সকাল ৯টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে সিটি কলেজ প্রাঙ্গণে দু:স্থদের মাঝে খাবার বিতরণ, বাদ জুমা নগরীর ৩০টি ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে। মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নব-নির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, "দেশের মানুষ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ঘাতকদের বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চায়। সরকারের উচিত জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রায় দ্রুত কার্যকর করা।" এছাড়া গোদাগাড়ী উপজেলা, পুঠিয়া হাইস্কুল, বানেশ্বর হাইস্কুল, বিরলদহ কলেজ, বাঘার শাহদৌলা ডিগ্রী কলেজ, তানোর কলেজ এবং বিভিন্ন ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। খুলনা: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত, কালো পাতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে খুলনায় জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ শোক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভযাত্রায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদীসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা। এছাড়া ৩০টি ওয়ার্ড ও ৯টি উপজেলার দলীয় কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা প্রেস ক্লাবও আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করে। প্রেসক্লাব সভাপতি ওয়াদুদুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, একে হিরু, শেখ আবু হাসান, মো. সাহেব আলী, সুবীর রায় প্রমুখ আলোচনা করেন। ফরিদপুর: ভোর ছয়টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দুপুরে শহরের বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বাগেরহাট: জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভোর ৬টায় দলীয় কার্যালয়ে এসে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ করেন। দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি অ্যাডভেঅকেট ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে মসজিদে মিলাদ এবং মন্দির ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। বরগুনা: শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপে