২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর রাজনীতি আজ রাজনীতিবিদদের আদর্শ: কোরেশী

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) এক আলোচনা সভায় চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস উপলক্ষে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) এক আলোচনা সভায় চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তার দল। শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় পিডিপি কার্যালয়ে আলোচনা সভায় কোরেশী বলেন, ''বঙ্গবন্ধুর রাজনীতি আজ রাজনীতিবিদদের আদর্শ। তার কাছ থেকে শিখেছি অনেক কিছু। দেশ ও জাতীয় প্রয়োজনে তার সেই দিকনির্দেশনার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সংগ্রামে পিডিপি সচেষ্ট থাকবে।'' তিনি আরও বলেন, ''পিডিপি বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মপরিকল্পনা সমন্বিত করে নতুন পথ নির্মাণের পরিকল্পনা রচনা করেছে। বঙ্গবন্ধুর মতো দেশ গঠনে যার যতটুকু অবদান রয়েছে, আমরা তাকে তার পাপ্য সম্মান দিতে চাই।'' আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব নুর মোহাম্মদ খান, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন, অতিরিক্ত মহাসচিব গোলাম সারওয়ার মিলন, রিয়াজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০১২ ঘ.