২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার শুক্রবার সকালে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এরপর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

সিরাজগঞ্জ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার শুক্রবার সকালে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এরপর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন আহত হয়। সকাল ১১টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে শমসেরপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলকুচী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ মহাপাত্র। নিহত মোটর সাইকেল আরোহীর নাম ইসমাইল হোসেন (৩৪)। তার বাড়ি কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে। ওসি ধীরেন্দ্রনাথ বলেন, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী অনিক পরিবহনের একটি বাস শমসেরপুর এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দেওয়ার পর রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ৩০ বাস যাত্রী। আহতদের বেলকুচী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসচালক পলাতক বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.