২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে চারটি ন্যায্যমূল্যের দোকান চালু

রোজার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে বুধবার চট্টগ্রাম নগরীতে বেসরকারি উদ্যোগে চারটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 05:56 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে বুধবার চট্টগ্রাম নগরীতে বেসরকারি উদ্যোগে চারটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। বিকেলে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের নগরীর কে সি দে রোডে মোস্তফা গ্র"প, বাদামতলীতে আবুল খায়ের গ্র"প, সাগরিকা রোডে নুরজাহান গ্র"প এবং নাসিরাবাদে এস আলম গ্র"পের ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন। এ সব বিক্রয় কেন্দ্রে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বাজার দরের চেয়ে কম মূল্যে চাল, পেঁয়াজ, ছোলা, খেসারি ও মসুর ডাল এবং খেজুর বিক্রি করবে। কে সি দে রোডের উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "এসব দোকান থেকে নির্ধারিত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি হলে তা বাজারে প্রভাব ফেলবে। কারও মুনাফা লাভের বেশি সুযোগ থাকবে না।" পৃথক চারটি অনুষ্ঠানে দুই উপদেষ্টা ছাড়াও অন্যান্যের মধ্যে এস আলম গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, নূরজাহান গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতন ও পরিচালক টিপু সুলতান, আবুল খায়ের গ্র"পের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী এবং মোস্তফা গ্র"পের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আমদানিকারকরা স