ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, ও সংস্কৃতিকর্মীরা। অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন তারা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'স্বোপার্জিত স্বাধীনতা' মঞ্চে এক প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান।
বেসরকারি সংগঠন 'জনসংস্কৃতি মঞ্চ' আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহম্মদ।
তিনি বলেন, "ক্রসফায়ারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমনের চেষ্টা চলছে। এতে মানুষকে শুধু হত্যাই করা হচ্ছে না, তাদের সামাজিকভাবেও হেয় করা হচ্ছে।"
আনু মুহম্মদ প্রশ্ন তোলেন , "ক্রসফায়ারের মাধ্যমে র্যাব যেখানে নিজেই বিচারক ও শাস্তিদাতা, সেখানে বিচার বিভাগের গুরুত্ব কতটুকু?"
অবিলম্বে এ 'হত্যা প্রক্রিয়া' বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার বলেন, "র্যাব ক্রসফায়ারের নামে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।"
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, তানজিমউদ্দিন আহমেদ, তেল-গ্যাস-সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শহীদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত
bdnews24