২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর নির্বাচনের বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠন

চলতি মাসের ৪ তারিখে অনুষ্ঠিত সিটি ও পৌর নির্বাচনের বিরোধ সংক্রান্ত দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী ট্রাইবুনাল করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের ৪ তারিখে অনুষ্ঠিত সিটি ও পৌর নির্বাচনের বিরোধ সংক্রান্ত দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী ট্রাইবুনাল করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের নাম সরকারি গেজেটে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে দরখাস্ত দিতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজে বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কেউ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দরখাস্ত জমা দিতে পারবেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামের তালিকা গত মঙ্গলবার সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। কমিশনের গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালগুলো হলো - রাজশাহী সিটি করপোরেশনের জন্য রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আশরাফুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ মো. জিয়া হায়দার, বরিশাল সিটি করপোরেশনের জন্য বরিশালের যুগ্ম জেলা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এবং সিলেট সিটি করপোরেশনের জন্য সিলেটের যুগ্ম জেলা জজ শেখ ফারুক হোসেন। এছাড়া, নওহাটা পৌরসভার জন্য নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বে থাকবেন রাজশাহীর যুগ্ম জেলা জজ মো. আশরাফুল ইসলাম খান, দুপচাঁচিয়ার জন্য বগুড়ার যুগ্ম জেলা জজ মো. আবু আহছান হাবিব, চুয়াডাঙ্গার জন্য চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ মোহাম্মদ মহিদুজ্জামান, শ্রীপুরের জন্য গাজীপুরের যুগ্ম জেলা জজ আবদুর রাজ্জাক মিয়া, মানিকগঞ্জের জন্য মানিকগঞ্জের যুগ্ম জেলা জজ মো. শামসুজ্জামান, ফুলবাড়িয়ার জন্য ময়মনসিংহের যুগ্ম জেলা জজ জেবুন নেছা, শরীয়তপুরের জন্য শরীয়তপুরের যুগ্ম জেলা জজ মো. আজিজুর রহমান, গোলাপগঞ্জের জন্য সিলেটের যুগ্ম জেলা জজ মো. আখতারুজ্জামান এবং সীতাকুণ্ডের জন্য চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মশিউর রহমান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/এসকে/২১১৮ঘ.