ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক সাঈদ ইরানদৌস্ত মঙ্গলবার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অধ্যাপক সাঈদ একাডেমিক এক্সটেনশন প্রোগ্রাম, শিক্ষক একচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৬৩৮ ঘ.
bdnews24