২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে গ্যাস সঞ্চালন লাইনে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামে রোববার রাতে বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইনের পাইপে আগুন ধরে গেলে আশপাশের বৈদ্যুতিক তার ও গাছপালা পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 05:30 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

নোয়াখালী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামে রোববার রাতে বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইনের পাইপে আগুন ধরে গেলে আশপাশের বৈদ্যুতিক তার ও গাছপালা পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ওই এলাকার কয়েকশ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বাখারারদ গ্যাসের নোয়াখালী কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) খায়রুল হোসেন সারোয়ার জানান, তফাদারপুল-আমানতপুর সঞ্চালন লাইনের জোড়ায় ছিদ্র হয়ে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পাশ্ববর্তী বৈদ্যুতিক খুঁটির তার ও আশপাশের গাছপালা পুড়ে যায়। ঘটনার পরপরই বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়। এরপর দমকল বাহিনী ও বাখরাবাদ গ্যাসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। খায়রুল হোসেন সারোয়ার জানান, চৌমুহনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড ও বেগমগঞ্জ ইউনিয়নের কয়েকশ গ্রাহকের গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। তিনি বলেন, "সঞ্চালন লাইনের সিম (জোড়া) ছিদ্র হয়ে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে। সোমবার রাতের মধ্যে গ্যাস সরবরাহ চালু করা যাবে বলে আশা করছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/জেকে/২৩৩০ ঘ.