২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক জনতার সস্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ফরিদপুরে মামলা

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক জনতার সস্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ফরিদপুরে একটি মামলা হয়েছে। সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সোমবার মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ফরিদপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক জনতার সস্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ফরিদপুরে একটি মামলা হয়েছে। সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সোমবার মামলাটি করেন। হাকিম আশরাফুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- দৈনিক জনতার সম্পাদক মণ্ডলীর সভাপতি সৈয়দ এম আনোয়ার হোসেন, সম্পাদক খোন্দকার মহিতুল ইসলাম, বার্তা সম্পাদক মো. আহসান উল্লাহ, মফস্বল সম্পাদক মো. মোস্তফা জামিল এবং ফরিদপুর জেলা প্রতিনিধি নাজিম বাকাউল। মামলার অভিযোগে বলা হয়, দৈনিক জনতার গত ১ আগস্ট সংখ্যায় 'ফরিদপুরে বিতর্কিত ব্যক্তিদের সহযোগী সদস্য করায় ক্ষোভ' শিরোনামে ফরিদপুর প্রেসক্লাব নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটি এখনও কোনো ব্যক্তিকে চূড়ান্তভাবে সহযোগী সদস্য পদ প্রদান করেনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.