ময়মনসিংহ, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার গোপালপুর এলাকায় সোমবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়া পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তরুজ্জান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে বাসটি হালুয়াঘাট থেকে ছেড়ে আসে। ২টার দিকে বাসটি গোপালপুরে আসার পর অপর একটি বাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয় রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24