ঢাকা, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ নৌবাহিনীর তিনজন কর্মকর্তাকে সোমবার ক্যাপ্টেন থেকে কমোডোর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন জেড ইউ আহমেদ, সাখাওয়াত ইমরান এবং এম আনোয়ারুল ইসলাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম সকালে নৌ সদরে তাদের আনুষ্ঠানিকভাবে কমোডোর ব্যাজ পরিয়ে দেন। এসময় কর্মকর্তাদের প্রতি ক্রমপ্রসারমান নৌবাহিনীতে বিভিন্ন উচ্চতর পদে কাজ করার যোগ্য হিসাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৬৩২ঘ.
bdnews24