২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঝুম দ্বীপে ডুবে যাওয়া ট্রলারের ৫ জেলের সন্ধান মেলেনি

হাতিয়া সংলগ্ন নিঝুম দ্বীপের মোহনায় শনিবার রাতে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলের সন্ধান সোমবার পর্যন্ত পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 05:41 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

নোয়াখালী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিয়া সংলগ্ন নিঝুম দ্বীপের মোহনায় শনিবার রাতে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলের সন্ধান সোমবার পর্যন্ত পাওয়া যায়নি। সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক। এদিকে নিঝুম দ্বীপের ইউপি সদস্য তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত থেকে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় জোয়ারে দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে নিঝুম দ্বীপের সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৮ ঘ.