২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির স্লোগান তুলে ঢাবিতে গাড়ি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার রাতে মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে 'নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন' নামে একটি সংগঠন। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার রাতে মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে 'নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন' নামে একটি সংগঠন। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল। সংগঠনটি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিতদের নিয়ে গঠিত। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল কলাভবন এলাকা থেকে টিএসসিতে আসে। মিছিলকারীরা এসময় টিএসসির সামনে থাকা তিনটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে এবং কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেয়। মিছিলটি শাহবাগের দিকে গেলে পুলিশ বাধা দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশকে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য বলা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ফিরে গেছে। প্রক্টর বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত ছিল। তারপর কিছু সমস্যা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত সমস্যার নিরসন হয়েছে। এখন একাডেমিক কার্যক্রম যাতে নির্বিঘে