ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরে শনিবার পরিত্যক্ত বোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।
সূত্রাপুর থানার উপ পরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালমোহন সাহা স্ট্রিটের একটি বাসার সামনে শনিবার বিকেল ৪টার দিকে খেলা করার সময় তানভিদ (৭), শহিদুল (১০) ও কুলসুম (৪) একটি বস্তু কুড়িয়ে পায়। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরিত হলে তারা আহত হয়।
তিনি জানান, তিন শিশুকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯৪৮ ঘ.
bdnews24