ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট লিখেছে বাংলাদেশীরা এই প্রথমবারের মতো একটি নির্বাচনী ব্যবস্থা দেখলো যার মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি ফল আশা করা যায়। আর পত্রিকাটির মতে, বিদ্যমান অনিশ্চয়তাই বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করছে।
গত চার আগস্টের স্থানীয় নির্বাচনের খুব ক্ষুদ্র পরিসরের কথা তুলে ধরলেও এর গুরুত্ব স্বীকার করে ইকোনমিস্ট বলেছে, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর এটাই প্রথম নির্বাচন এবং সেনাবাহিনীই এর ফল নির্ধারণ করে দেবে এমন আশঙ্কা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি।
ইকনমিস্টের পর্যবেক্ষণ হচ্ছে, সাধারণ নির্বাচনের দিনতারিখ এখনো ঘোষণা না করা হলেও নানা কারণে বাংলাদেশে বেসামরিক শাসন ফিরে আসার ব্যাপারটিই তরান্বিত হচ্ছে।
ইকনমিস্টের সা
bdnews24