২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ও কর ফাঁকির অভিযোগে ভেনাস জুয়েলার্সে অভিযান

ভ্যাট ও কর ফাঁকির অভিযোগে রাজধানীর স্বর্ণালঙ্কার বিক্রির প্রথমসারির প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের ৫টি শোরুম ও মালিকের বাসায় একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্যাট ও কর ফাঁকির অভিযোগে রাজধানীর স্বর্ণালঙ্কার বিক্রির প্রথমসারির প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের ৫টি শোরুম ও মালিকের বাসায় একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। র‌্যাব- ৩ এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে অভিযান শুরু হয়েছে। মূলত এনবিআর'র কর্মকর্তারা এ অভিযান চালাচ্ছেন। র‌্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআই'র কর্মকর্তারা তাদের সাহায্য করছেন।" তিনি জানান, ভেনাস জুয়েলার্সের ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, গুলশানের নাভানা টাওয়ার ও বায়তুল মোকাররমের দু'টি শোরুম এবং মালিক গঙ্গাচরণ মালাকারের ওয়ারীর বাসায় অভিযান চালাচ্ছে এনবিআর, র‌্যাব ও এনএসআই'র ছয়টি দল।" তবে গঙ্গাচরণ মালাকার ভারতে অবস্থান করছেন বলে তার পরিবারের সদস্য ও দোকান-কর্মচারীরা অভিযানের নিয়োজিত কর্মকর্তাদের জানিয়েছেন। ইস্টার্ন প্লাজায় রয়েছে এনবিআর'র দ্বিতীয় সচিব জাকির হোসেন। সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত শুধু ইস্টার্ন প্লাজার শোরুম থেকে গত তিন বছরে ২৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএইচবি/২১৪৬ ঘ.