২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহআলম, মিনুসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহআলম ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ ১৫ জনের বিরুদ্ধে ৭টি অভিযোগপত্র আদালতে পেশ করার জন্য অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহআলম ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ ১৫ জনের বিরুদ্ধে ৭টি অভিযোগপত্র আদালতে পেশ করার জন্য অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) হানিফ ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন, সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহ আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে; মিজানুর রহমান মিনু ও তার স্ত্রী সালমা শাহাদতের বিরুদ্ধে; ঢাকার ওয়ার্ড কমিশনার মির্জা খোকন ও তার স্ত্রী মাসুদা একরামের বিরুদ্ধে; বিভাগীয় কর্মকর্তা দেওয়ান জাফরুল হাসান ও তার স্ত্রী সোহেলী বেগমের বিরুদ্ধে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার মো. জিল