ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার আশা করছে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে ইউরোপীয় কমিশন (ইইউ) তাদের সিদ্ধান্ত বদলাবে; তারা কাগুজে অবস্থা দেখে নয়, বরং বাস্তবতা দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
জরুরি অবস্থায় নির্বাচন হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে না- ইইউ প্রতিনিধি নির্জ দেভার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ইউরোপীয় ইউনিয়নের আইনগত কাঠামোতে জরুরি অবস্থার মধ্যে পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। এ বিষয়টি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে উল্লেখ করেছেন। তবে সরকারের সঙ্গে আলোচনায় তারা এ বিষয়টি জানায়নি।
তিনি বলেন, স
bdnews24