২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলা পুন:তদন্তে নতুন কর্মকর্তা, কারণ অজানা

বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলার পুন:তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনের উপ-পরিচালক মো. আবুল কাশেম ফকিরকে। কমিশনের একজন দায়িত্বশীল কার্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলার পুন:তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনের উপ-পরিচালক মো. আবুল কাশেম ফকিরকে। কমিশনের একজন দায়িত্বশীল কার্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানান। তদন্ত কর্মকর্তা বদলের কারণ জানতে চেয়ে কমিশনের পরিচালক কর্নেল হানিফ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের কাগজে বাদ পড়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বেশকিছু অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করা হয়েছে। তবে অস্পষ্টতা সুনির্দ্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন কমিশনের উপ-পরিচালক মো. মনিরুল হক। তিনি তদন্ত শেষে প্রতিবেদনও জমা দিয়েছিলেন। ওই মামলার আসামিরা হলেন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার ও পল