২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বান্দরবানে নানা কর্মসূচি

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবানের বিভিন্ন সংগঠন ও বেসরকারি সংস্থা (এনজিও) নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বান্দরবান, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবানের বিভিন্ন সংগঠন ও বেসরকারি সংস্থা (এনজিও) নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী। শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। ঢাকা ভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাম ভাটি'র সহযোগিতায় বিএনকেএস কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের টিসিআই মিলনায়তনে শুরু হয়েছে আদিবাসী বয়ন ও হস্তশিল্প, শিশুদের চিত্র প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করেন প্রবীণ আদিবাসী কারুশিল্পী থোয়াই উ মারমা। এসময় আরও উপস্থিত ছিলেন- কারুশিল্পী কুলাইতি ত্রিপুরা, শুভ্রমনি ত্রিপুরা, নিহার বালা চাকমা, তাই অং খুমী ও বাজিরং ত্রিপুরা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিনু মারমা, গ্রাম ভাটির কর্মকর্তা পূজন। প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এদিন সকালে শহরে শোভাযাত্রা ও বিকেলে সংগঠনের (বিএনকেএস) কার্যালয়ে আলোচনার সভা আয়োজন করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর তিনদিন সন্ধ্যায় আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আদিবাসী দিবসে বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করেছে। এছাড়া রুমা উপজেলায় আদিবাসীদের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন আয়োজক লুপ্র" মারমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.