ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীরা ২১ আগস্ট সারাদেশে প্রতীকি অনশন ধর্মঘট পালন করবেন।
বুধবার একই দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা প্রতীকি অনশন কর্মসূচি পালন করে। এ কর্মসূচি শেষে ২১ আগস্ট দেশব্যাপী প্রতীকি অনশন ঘোষণা করা হয়।
বুধবারের কর্মসূচিতে অন্যানের মধ্যে সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এ কে মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ অংশ নেন।
অবস্থান ধর্মঘটে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য তারেক রহমানকে বিদেশে পাঠানোর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৩ঘ.
bdnews24