২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস নির্মূলে সার্কে সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার সার্ক সম্মেলনে বলেছেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাস নির্মূলে অঙ্গীকারাবদ্ধ। শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সব ধরনের সন্ত্রাসী হামলার সমালোচনা করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, তার সরকার সন্ত্রাস দমনে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার সার্ক সম্মেলনে বলেছেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাস নির্মূলে অঙ্গীকারাবদ্ধ। শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সব ধরনের সন্ত্রাসী হামলার সমালোচনা করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, তার সরকার সন্ত্রাস দমনে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ফখরুদ্দীন আহমদ। ফখরুদ্দীন আহমদ বলেন, "আমি দৃঢ়ভাবে বলতে চাই, এসব ইস্যুর কার্যকর সমাধানের জন্য যা কিছু প্রয়োজন তা করতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।" সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে।" তিনি বলেন, "সা