২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর আবাসিক হোটেল থেকে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ি থানা পুলিশ শনিবার সকালে সায়েদাবাদের একটি আবাসিক হোটেল থেকে খায়রুল ইসলাম নামে ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানা পুলিশ শনিবার সকালে সায়েদাবাদের একটি আবাসিক হোটেল থেকে খায়রুল ইসলাম নামে ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ 'হোটেল মুনমুন' এর ৩২৯ নম্বর কক্ষ থেকে খায়রুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছিল। হোটেল কর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় দু'কিশোর এসে নিজেদের খায়রুল ইসলাম ও শরিফ বলে পরিচয় দেয়। সিলেটের বিয়ানিবাজার থেকে এসেছে জানিয়ে তারা ৩২৯ নম্বর কক্ষে ওঠে। রাত ৯টার দিকে খায়রুল ও শরিফ খেতে বের হয়। কিছুক্ষণ পর হোটেলে খায়রুল ফিরে এলেও শরিফ আসেনি। এ ব্যাপারে হোটেলের লোকজন আর খোঁজখবর করেনি। উপ পরিদর্শক মাযহারুল ইসলাম বলেন, "সকালে হোটেলের এক কর্মচারী ৩২৯ নম্বর কক্ষে গিয়ে ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে দরজা ফাঁক দিয়ে খায়রুলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।" কিশোরদের দেওয়া ঠিকানা অনুযায়ী সিলেটের সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে বলে জানান মাযহারুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮৪৪ ঘ.