২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পরিত্যক্ত ভবন ধসে কিশোর শ্রমিক নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় রাডার স্টেশনের পরিত্যক্ত জেনারেটর ভবন ধসে শুক্রবার গফফার (১২) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

পটুয়াখালী, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর কলাপাড়ায় রাডার স্টেশনের পরিত্যক্ত জেনারেটর ভবন ধসে শুক্রবার গফফার (১২) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। নিহত গফফারের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসন পল্লীতে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এরা হলেন- নিহত গফফারের বাবা মো. আনোয়ার (৪০) ও নিজাম (৩০)। আনোয়ারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিজামকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকান্দার আলী হাওলাদার জানান, সকাল সোয়া ৭টার দিকে স্থানীয় শ্রমিকরা রাডার ভবনের পরিত্যক্ত জেনারেটর রুম ভাঙ্গার কাজ শুরু করে। দেয়ালের গায়ে হাতুরি দিয়ে আঘাত করতেই কক্ষের ছাদসহ পুরো দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই গফফার মারা যায়। আমতলী দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ধংসস্তুপের নিচ থেকে তার লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৩৫ ঘ.