২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ অঞ্চলে দু'দফা ভূমিকম্প

টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহ অঞ্চলে শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৭ ও ৩ দশমিক ৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহ অঞ্চলে শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৭ ও ৩ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক ও ভূতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, "সকাল ৯টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ২ দশমিক ৭ মাত্রার ভূকম্পন রেকর্ড করেছি আমরা। উৎপত্তিস্থল ছিল ভূতত্ত্ব বিভাগের অবজারভেটরি থেকে ১০০ কিলোমিটার উত্তরে মধুপুরের ফুলবাড়িয়া এলাকায়।" তিনি জানান, দ্বিতীয় ভূকম্পনটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩০ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল অবজারভেটরি থেকে ১৫২ কিলোমিটার উত্তরে ময়মনসিংহ এলাকায়। হুমায়ুন আখতার বলেন, "শনিবার মধ্যরাতে মাঝারি মাত্রার যে ভূমিকম্প হয়েছিল তারই 'আফটার শক' বা পরাঘাত হিসেবে এসব ছোটখাট ভূমিকম্প হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসিএইচ/এমএআর/জেকে/জিএনএ/১৮২০ ঘ.