২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ধূমপানের দায়ে ৩২ জনকে জরিমানা

জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসমাগমের স্থানে ধূমপানের অপরাধে বৃহস্পতিবার মোট ৩২ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার ১৬শ' টাকা আদায় করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসমাগমের স্থানে ধূমপানের অপরাধে বৃহস্পতিবার মোট ৩২ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার ১৬শ' টাকা আদায় করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদের সহায়তায় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২০৫৩ ঘ.