২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় ভোরের কাগজের সম্পাদক-প্রকাশককে অব্যাহতি

প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে মানহানির একটি মামলা থেকে সোমবার অব্যাহতি পেয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে মানহানির একটি মামলা থেকে সোমবার অব্যাহতি পেয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য গোলাম রসুল মোল্লার দায়ের করা এ মামলায় ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশককে অব্যাহতির আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিকী। শ্যামল দত্ত ও সাবের চৌধুরী ওই সময় আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ১৪ মার্চ ভোরের কাগজে প্রকাশিত 'পুনর্বাসিত হচ্ছেন গোলাম রসুলরা' শীর্ষক সংবাদটি অসত্য ও কাল্পনিক। এর মাধ্যমে বাদির সম্মানহানি হয়েছে। একই অভিযোগে প্রথম আলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে গোলাম রসুলের দায়ের করা একটি মামলাও বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এসকে/১৯৩২ঘ.