২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তাহলে সংস্কার ও প্রচারণায় কী ফল হল!'

নির্বাচনী আইনের ব্যাপক সংস্কার এবং যোগ্য ও সৎ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিস্তর প্রচারণার পরও সিটি ও পৌর নির্বাচনে আশাব্যঞ্জক সংখ্যায় 'যোগ্য প্রার্থী' না পাওয়ায় হতাশ নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইনের ব্যাপক সংস্কার এবং যোগ্য ও সৎ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিস্তর প্রচারণার পরও সিটি ও পৌর নির্বাচনে আশাব্যঞ্জক সংখ্যায় 'যোগ্য প্রার্থী' না পাওয়ায় হতাশ নির্বাচন কমিশন (ইসি)। এই হতাশার প্রকাশ ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নিজে সোমবার বললেন, "তাহলে সংস্কার ও প্রচারণার কী ফল হল!" দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ প্রতিক্রিয়া জানান। শামসুল হুদা বলেন, "এত সংস্কার ও প্রচারণার পরও সামগ্রিকভাবে আমরা হতাশ। এই নির্বাচনে যে সংখ্যায় গ্রহণযোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা, সেভাবে হয়নি। এ ব্যাপারে সবারই কিছু অবদান রাখা দরকার।" আগামী উপজেলা ও জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য ও সৎ প্রার্থীদের মনোনয়ন ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, "দলগুলোর উচিত গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া। এ ব্যাপারে যোগ্য লোকদেরও এগিয়ে আসতে হবে। আমরা চাই, নির্দলীয় ও প্রফেশনাল ব্যক্তিরা সেবামূলক স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিক।'' নির্বাচন কমিশন সব প্রার্থীর তথ্য প্রকাশ করছে না বলে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, "আমাদের অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের সবার তথ্য প্রকাশ করা সম্ভব নয়। যারা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে, কেবল তাদের তথ্যই প্রকাশ করা হচ্ছে। অন্য কারো ব্যক্তিগত তথ্য প্রকাশের অধিকার কমিশনের নেই।" রোববার সকালে সুজনের এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিটি ও পৌর নির্বাচনে দুর্নীতিবাজ, অপরাধী ও পলাতক আসামিরা প্রার্থী হওয়ায় সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার উদ্যোগ বিফলে যাচ্ছে। সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমান সরকারের সব ধরনের সংস্কার কার্যক্রমের উদ্দেশ্যই ছিল নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী নিশ্চিত করা। কিন্তু এবারের সিটি ও পৌর নির্বাচনে অনেক চিহ্নিত আসামি, খুনী ও অপরাধী অংশ নিচ্ছে। এদের প্রতিরোধে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগ কোনো সাফল্য দেখাতে পারেনি।" এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা সোমবার সাংবাদিকদের বলেন, "তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া তো সম্ভব নয়। যেসব রিটার্নিং অফিসার ও প্রার্থীর বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।" ইতোমধ্যে সিলেট, রাজশাহী ও বরিশালে বেশ কয়েকজনকে সতর্ক করা হয়েছে বলে সিইসি জানান। স