২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে ট্রলারভর্তি সার আটক

মিয়ানমার পাচারকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এক ট্রলার সার আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ভোলা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার পাচারকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এক ট্রলার সার আটক করেছে নৌবাহিনী। সোমবার ভোররাতে ওই সার আটক করা হয় বলে জানিয়েছেন ভোলা সদর নৌ-কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাশেদুল ইসলাম খান। তিনি সাংবাদিকদের বলেন, "মেঘনা দিয়ে মিয়ানমারে সার পাচার করা হচ্ছে- গোপন সূত্রে এ খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে।" ট্রলারে ৪১৩ বস্তা ইউরিয়া সার পাওয়া গেছে বলে ওই নৌ কর্মকর্তা জানান। তবে পাচারের সঙ্গে জড়িতকাউকে আটক করা যায়নি। আটক সার ও ট্রলার বোরহানউদ্দিন থানায় তুলে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৯ ঘ.