২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার নির্বাচন করার ও ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে: ফখরুদ্দীন

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দাবি করেছেন, সবার নির্বাচন করার ও ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। রোববার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে স্থানীয় সংলাপে তিনি এ দাবি করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

মৌলভীবাজার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দাবি করেছেন, সবার নির্বাচন করার ও ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। রোববার শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে স্থানীয় সংলাপে তিনি এ দাবি করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তনের ািনর্বাচন। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগের কথা স্বীকার করে এ জন্য বিশ্ববাজারে মূল্য বৃদ্ধিকেই দায়ী করেন তিনি। ফখরুদ্দীন আহমদ বলেন, "রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচন হবে রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তনের নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।" সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হবে- আশা প্রকাশ করে তিনি বলেন, "আমি বিশ্বাস করি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সবার নির্বাচন করার এবং ভোট দেওয়ার পরিবেশ ও সুযোগ সৃষ্টি হয়েছে। দ্বিধা-দ্বন্দের কোনও কারণ নেই।" প্রধান উপদেষ্টা সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নির্বাচনে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দেশের গণতান্ত্রিক উন্নয়নে অবদান রাখবেন এমন ব্যক্তিকে নির্বাচিত করুন। স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব শক্তিশালী হলে জাতীয় পর্যায়েও সুশাসন প্রতিষ্ঠিত হবে।" তিনি বলেন, "নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণ কিভাবে সম্ভব, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে। সুশাসন, সংস্কার ও কল্যাণমুখী একটি সরকার সবার কাম্য। বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন হলেও দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তার কাজ কর্ম চালিয়ে যাবে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে ফখরুদ্দীন আহমদ বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে- এটা অনস্বীকার্য। তবে সারাবিশ্বেই এখন খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। পৃথিবীর এমন কোনও দেশ নেই যেখানে খাদ্যদ্রব্যের মূল্য বাড়েনি।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে উৎপাদন বাড়ানোর ওপর সবাইকে জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমদানি করে খাদ্য নিরাপত্তা বিধান সম্ভব নয়। এ জন্য আমাদের উৎপাদন বাড়ােতে হবে।" প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলার স্থানীয় সমস্যা সমাধানে সংলাপে অংশ নেয়া বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের জবাব দেন। সংলাপে বক্তব্য দেন- শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. আহাদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কম্যুনিটি নেতা আসাদ গাজী, সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের আহ্বায়ক সাইয়্যিদ মুজীবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম, দি বাড্স রেসিডেনসিয়্যাল মডেল স্কুলের অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ, জেমস ফিনলের প্রধান নির্বাহী শফিক আহমদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সিউধনী কুর্মী, জেলার সাদামনের মানুষ অধ্যাপক খলিলুর রহমান, ব্যবসায়ী তাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মুক্তাদির, আদিবাসী নেতা সমজিত সিংহ, মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আজাদুর রহমান, কমলগঞ্জ আব্দুল গফুর মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইউপি সদস্যা পারভীন বেগম প্রমুখ। তারা শ্রীমঙ্গলে চা বোর্ডের সদর দপ্তর স্থাপন, শ্রমিকদের জন্য শ্রম আদালত স্থাপন, মনু ধলাই নদীতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনরায় চালু, প্রবাসীদের জন্য বিনিয়োগ পরিবেশ তৈরি সুযোগ সুবিধা নিশ্চিত করা, বড়লেখার বিদ্যুত সমস্যার স্থায়ী সমাধান, হাইল হাওর এলাকায় বিদ্যুত উৎপাদন কেন্দ্র স্থাপন, ভুমি বিষয়ক সমস্যা সমাধান, জুড়িতে হাসপাতাল স্থাপন, জুড়ি রেল স্টেশন সংস্কার, জেলা পাবলিক লাইব্রেরি সংস্কারের দাবি জানান। চা শ্রম আদালত ও চা বোর্ডের সদর দপ্তর স্থাপনের বিষয়টি নিরীক্ষা এবং চা শ্রমিকদের মজুরির বিষয়ে ওয়েজ বোর্ড গঠনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। শ্রীমঙ্গল পৌরসভা স