খুলনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা, নগরীর উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট এম ফিরোজ আহমেদ।
শুক্রবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাগরিক সমাজের মেয়র প্রার্থী ফিরোজ আহমেদ তার ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ফিরোজ আহমেদ বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। পানীয় জল ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান করা হবে। শ্রমিকদের স্বার্থে প্রয়োজনে খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ কারখানাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে চালু করা এবং কর্মসংস্থানের জন্য করপোশেনের অধীনে উৎপাদনমূলক প্রকল্প গড়ে তোলা হবে।
ভ্রাম্যমাণ হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে বস্তিবাসীসহ সব নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং আধুনিক হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট নির্মাণ ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করার প্রতিশ্র"তি দেন তিনি।
ফিরোজ বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন ও পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য কার্যকর ভূমিকা রাখবেন তিনি।
কম খরচে আবাসন প্রকল্প চালু করে দরিদ্রদের সহজ কিস্তিতে বাসস্থানের ব্যবস্থা করা, নগরীর খালগুলো দখলমুক্ত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বর্ষাকালীন জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ট্যানারি, কসাইখানা ও ক্লিনিক্যাল বর্জের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার হবে জানান ফিরোজ আহমেদ।
তার নির্বাচনী ইশতেহারে আরও আছে- শহর রক্ষা বাঁধ এলাকায় পার্কসহ নগরীতে একাধিক ছোট পার্ক, পাঠাগার, ব্যায়ামাগার ও নগরীর বিদ্যমান পার্কগুলো সংরক্ষণ ও মানোন্নয়ন, ব্রজ লাল (বিএল) কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ও আর্ট কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্র"তি।
এছাড়া টিএন্ডটি এবং ওয়াসার সঙ্গে সমন্বয় করে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, সিটি কর্পোরেশন ও ছোট বড় বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে যৌথ কর্মসূচি গ্রহণ, আইটি ভিলেজ, পোল্ট্রি, ডেইরি ও কৃষি ভিলেজ স্থাপন করার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নাগরিক সমাজের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নগর সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ মেম, জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রধান নির্বাচনী এজেন্ট স ম লিয়াকত হোসেন প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24