২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

হবিগঞ্জে বাস খাদে পড়ে শুক্রবার দুপুরে এক নারী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় বৃহস্পতিবার রাতে টেম্পো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে বাস খাদে পড়ে শুক্রবার দুপুরে এক নারী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় বৃহস্পতিবার রাতে টেম্পো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। একই রাতে চাঁদপুরে বাস চাপায় নিহত হয়েছেন এক নারী (৩৫)। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচরে শুক্রবার দুপুরে যাত্রীবাহী কোচ খাদে পড়ে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। জাহানারা বেগমের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বারাউড়া গ্রামে। আহতদের হবিগঞ্জ সদর, চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শায়েস্ত