২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে পরামর্শ বিবেচনায় নেবে সরকার

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর বিষয়ে সমাজের কোনো মহলের মতামত বা পরামর্শ থাকলে সেটা বিবেচনায় আনবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর বিষয়ে সমাজের কোনো মহলের মতামত বা পরামর্শ থাকলে সেটা বিবেচনায় আনবে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সঙ্গে সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এ সংলাপে জাতীয় পার্টি জন প্রতিনিধিত্ব অধ্যাদেশ নতুন করে জারি না করে ১৯৭২ সালের অধ্যাদেশ সংশোধনের দাবি তোলে। হোসেন জিল্লুর বলেন, "অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে কেউ কোনো মতামত বা পরামর্শ দিলে তা বিবেচনা করা হবে যাতে করে রাজনীতির গুণগত উত্তরণের অগ্রযাত্রা সহজ এবং জাতির জন্য শুভ হয়।" ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটি সংশোধন না করে কেন নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে- জানতে চাইলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, "নতুন এ অধ্যাদেশ প্রণয়নের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আমরা শুধু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছি। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। অধ্যাদেশের সংশোধন না এনে কেন নতুন করে প্রণয়ন করা হচ্ছে তার সঠিক উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবে।" স