চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান থেকে এসএমজির ৭৭০ রাউন্ড গুলিসহ র্যাব সদস্যরা মোহাম্মদ শফি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
আলীকদম উপজেলার পূর্ব পালংপাড়ায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনা-বেচা হয়- এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানের সময় র্যাব সদস্যরা একটি প্লাস্টিকের জারে ৭৭০ রাউন্ড এসএমজির গুলিসহ শফিকে পূর্ব পালংপাড়ায় তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী অপর অস্ত্র বিক্রেতারা পালিয়ে যায়।"
শরীফুল ইসলাম জানান, শফিকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯০৭ ঘ.
bdnews24