ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বর্ধিত অংশে (সিএসডি) জুতা ও প্লাস্টিক পণ্যের কারখানা করবে তাইওয়ানের একটি প্রতিষ্ঠান।
বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, তাইওয়ানের মেসার্স শেং স্যাং এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বর্ধিত অংশে (সিএসডি) প্রায় ৫৮ কোটি টাকা বিনিয়োগে জুতা ও প্লাস্টিক পণ্যের কারখানা করবে। ইতোমধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী দপ্তরে বেপজার সঙ্গে বিদেশি এ প্রতিষ্ঠানটির একটি লিজ চুক্তি হয়েছে।
এ বিনিয়োগের ফলে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের ৫৪৮ ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পাবে বলেও এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৬২৪ ঘ.
bdnews24